আজ-  ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর «» কমলগঞ্জে টানাপোড়েন পরিবারে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫; «» Press Release «» চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী;রেইনকোট নয়, মানসম্মত মজুরি চাই—-শ্রমিক নেতা ধনা বাউরী «» বগুড়ায় র‌্যাবের অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর ১১ সদস্য গ্রেপ্তার «» তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন «» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরের আওতাধীন ডেমরা থানা শাখার কাউন্সিল সম্পন্ন। «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপে টেংরাবাজার বাইতুননূর মাসজিদ সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

৮৬ বছর পর তুরস্কের আয়া সোফিয়া মসজিদে প্রথম জুমার নামাজ আদায়!

জুমার নামাজের মধ্যদিয়ে ৮৬ বছর পর আজ শুক্রবার থেকে পুনরায় মসজিদ হিসেবে চালু হয়েছে তুরস্কের বিশ্ব ঐতিহ্য হায়া সোফিয়া।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কোরআন তেলাওয়াতের পর আয়া সোফিয়া মসজিদের ইমাম হাত তুলে দোয়া করেনন।

জুমআর খুতবা প্রদান করেন তুর্কী ধর্মমন্ত্রী প্রফেসর ডঃ আলী এরবাস। আয়া সোফিয়ায় জুমার খুতবা প্রদানকারী খতিবের হাতে সুলতান মুহাম্মদ আল ফাতিহ রহিমাহুল্লাহর তরবারি ছিল।

তরবারির উপরে আরবিতে লেখা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, ‘ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা’।

১৯৮৫ সালে জাদুঘর থাকাকালে হায়া সোফিয়াকে বিশ্বঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে হায়া সোফিয়া অন্যতম।

ইস্তাম্বুল বিজয়ের আগে ৯১৬ বছর হায়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত ব্যবহার হয়েছে মসজিদ হিসেবে। ৮৬ বছর ছিল জাদুঘর।

১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে হায়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। জাদুঘরে রূপ দেয়ার আগে ৫০০ বছর স্থাপনাটি মসজিদ ছিল।

-এহসান বিন মুজাহির