আজ-  ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» OPPO Becomes One & Only Phone Brand to Announce 90 Days Replacement Guarantee this Pohela Boishakh «» রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  «» বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন «» নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা। «» শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড «» বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত «» নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু:  তদন্তের দাবি পরিবারের «» নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় «» কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব «» নওগাঁর  মাদক সেবনরত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারী আটক 

বগুড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খুন

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার ভাতিজা হাসপাতালে নিয়ে যান। নিহতের ভাতিজা সুজন জানান তারা সন্ধ্যা ৭ টায় দাড়িদহ বাজারে ছিলেন। এমন সময় হঠাৎ খবর পায় কিছু লোক বাসায় ঢুকছে। তারা বাসায় গিয়ে দেখে গলা দিয়ে রক্ত বের হচ্ছে তিনি বিছানার উপর শুয়ে আছেন। তারা দ্রুত সিএনজি করে শজিমেকে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।###