আজ-  ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» OPPO Becomes One & Only Phone Brand to Announce 90 Days Replacement Guarantee this Pohela Boishakh «» রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  «» বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন «» নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা। «» শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড «» বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত «» নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু:  তদন্তের দাবি পরিবারের «» নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় «» কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব «» নওগাঁর  মাদক সেবনরত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারী আটক 

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সজীব হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

 মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকার হরিজন কলোনিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সনি বাশফোড় (৩০), আকাশ হরিজন (২৫) ও পিলু হরিজন (৩০)। তাঁদের সবার বাড়ি চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকায়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পরে ভোররাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং ২০৫ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।###