আজ-  ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» OPPO Becomes One & Only Phone Brand to Announce 90 Days Replacement Guarantee this Pohela Boishakh «» রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  «» বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন «» নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা। «» শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড «» বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত «» নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু:  তদন্তের দাবি পরিবারের «» নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় «» কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব «» নওগাঁর  মাদক সেবনরত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারী আটক 

বগুড়ার সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে ঘটনায় আহত ১২

সজীব হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয়ই পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদীঘি উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আত্রাই, রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে। 

জানা গাছ, গত শনিবার প্রথম দফা এদুটি সংগঠনে মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে এবং এর মিমাংসা প্রস্তুতি চলছিল। এদিকে এই ঘটনার  জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ফের সিএনজি মালিক শ্রমিক এবং অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে এতে সিএনজি চালক নাদিম,(৪০) শহীদ (৩৮) আলম (৩৪) এজাজ (৪০) বাবু (৩২) 

অটোর্চাজার শ্রমিক স্বাধীন (৩৩) স্বপন (৪২) সুজন (৩২)শুভ (৩৫) শহীদ (৪০) আহত  হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদিঘী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময়  দুটি সিএনজি ভাংচুর করা হয়। ঘটনার পর থেকে  শহরে  উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে  এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই,  রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে। ###