আজ-  ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» OPPO Becomes One & Only Phone Brand to Announce 90 Days Replacement Guarantee this Pohela Boishakh «» রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  «» বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন «» নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা। «» শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড «» বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত «» নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু:  তদন্তের দাবি পরিবারের «» নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় «» কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব «» নওগাঁর  মাদক সেবনরত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারী আটক 

মৌলভীবাজারে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংবাদিক বকশী মিছবাহ

রহমান অসুস্থতার সময় আর্থিক সহায়তা হিসেবে প্রাপ্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক সুস্থ হয়ে তা ফেরত দিয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সরকারি ডাক যোগে এ চেকটি ফেরৎ পাঠান।

বকশী মিছবাহ উর রহমান বলেন, ২০২৫ সালে আমি বেশ কিছু দিন অসুস্থ ছিলাম। পরবর্তীতে সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান হিসেবে গত ৩ এপ্রিল আমার নামে পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করা হয় । বর্তমানে আমি সুস্থ আছি তাই ট্রাস্টের অর্থ অন্য কোনো অসহায় ও অসুস্থ সাংবাদিকের কাজে লাগুক—এই মানবিক চিন্তা থেকেই আমি চেকটি ফেরত দিয়েছি।

তার এই মহৎ উদ্যোগকে সহকর্মী সাংবাদিকসহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি অন্যদের জন্যও অনুকরণীয় একটি উদাহরণ হয়ে থাকবে