সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে যৌথবাহিনীর সহায়তায় পরিচালিত এক অভিযানে শহরের সেন্ট্রাল রোড এলাকার মেসার্স তোফায়েল ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিল। এদিন অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে র্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করে। এ সময় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি সংযুক্ত
শ্রীমঙ্গলে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, ফুটপাত-সড়ক দখলমুক্ত
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
অভিযানের ফলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদ জানান, ''স্থানীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী এবং পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরের যানজট কমাতে নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।"
তিনি আরও বলেন, “শহরকে দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে পৌরসভার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ৯, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ • ১০ বার পঠিত






