আজ-  ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু «» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী এসআরবি-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সায়মন চৌধুরী (১৭) নামীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গত ০১ অক্টোবর রাতে সে রাজনগর উপজেলার মেইন গড়গাঁও গ্রামের সানু মিয়া চৌধুরী এর পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে ১ঢ, ১ীচধৎঃহবৎং, ১ীইবঃ, ১ঢঈ, ১ীঈধংরহড় চধৎঃহবৎং, ১ঢ লড়রহ ১ীইবঃ চধৎঃহবৎং, ইরহধহপব অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের নিকট প্রেরণ করত। গোপন সূত্রে জানা যায়- রাজনগর সদর ইউনিয়নের গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সায়মন স্টোরের ভেতর একজন অনলাইন জুয়াড়ি অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।