জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট (জেনারেল) জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠান হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে এই অভিযান শুরু হয়ে দুপুর ২ ঘটিকায় শেষ হয়।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, নুরুল ইসলাম, মামুনুর রশীদ, লিটন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সহিদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, মাহিন খান লিটু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খসরু মিয়া, কানন দাস, সদস্য সাব্বির আহমেদ প্রমুখ।






