আজ-  ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত «» বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত «» সান্তাহার পৌর শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে তারাপুর ও কাজিপুর গ্রামের দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার  «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পথসভা «» আহমেদ আহাদ এর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট (জেনারেল) জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠান হয়েছে। «» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। «» ‎আরাফ আহমদ সভাপতি, রেদওয়ান আহমদ নোমান সাধারণ সম্পাদক। «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত «» সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পথসভা

বগুড়া) প্রতিনিধি: জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নওগাঁ-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা প্রমুখ। পথসভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।