আজ-  ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত «» বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত «» সান্তাহার পৌর শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে তারাপুর ও কাজিপুর গ্রামের দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার  «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পথসভা «» আহমেদ আহাদ এর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট (জেনারেল) জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠান হয়েছে। «» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। «» ‎আরাফ আহমদ সভাপতি, রেদওয়ান আহমদ নোমান সাধারণ সম্পাদক। «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত «» সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন (গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২) বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য এবং মৌলভীবাজার শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

সাংবাদিক মোঃ রুমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তোফাজ্জল আলী, বিশিষ্ট লেখক ও গবেষক ড. এডভোকেট আবু তাহের, দি ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল এবং সেন্ট্রাল লন্ডন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর মোহাম্মদসহ বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নূরুল হাসনাত মজুমদার।

অন্যদিকে, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম.এ. হান্নান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভাগের ছয়জন সাংবাদিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মেলনে আগত সাংবাদিকদের সম্মাননা মেডেল দিয়ে বরণ করা হয়। সবশেষে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্মেলনটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে শেষ হয়।