আজ-  ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত «» বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত «» সান্তাহার পৌর শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে তারাপুর ও কাজিপুর গ্রামের দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার  «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পথসভা «» আহমেদ আহাদ এর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট (জেনারেল) জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠান হয়েছে। «» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। «» ‎আরাফ আহমদ সভাপতি, রেদওয়ান আহমদ নোমান সাধারণ সম্পাদক। «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত «» সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার

সান্তাহার পৌর শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে তারাপুর ও কাজিপুর গ্রামের দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার 

বগুড়া) প্রতিনিধি: বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় সান্তাহার পৌর শহরের সাইলো সড়ক থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। পৌরসভা সূত্রে জানা গেছে, সাইলো সড়ক থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা। অন্যদিকে, তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সব মিলিয়ে ৭৯৬ মিটার দীর্ঘ দুটি সড়ক নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সড়ক দুটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা লুদি ও ফজলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহামুদুল আলম, যুবদল নেতা সোহেল রানা, পৌর কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর তাঁতীদলের সভাপতি এস এম জোবায়ের হোসেন জবা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, ঠিকাদার জামিল আহসান, আলম সরদার, নয়ন, ছাত্রদল নেতা মাসুম শাহরিয়ার ও ফাহমিদসহ স্থানীয় নেতাকর্মীরা।