আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নি অ

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মদদ দেয়ার অভিযোগে ইরানের রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকজন কর্মকর্তার ওপর নতুন এ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক মিসাইল সরবারাহ করছে ইরানের আইআরজিসি। যেগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরবের শহর ও তেলক্ষেত্রগুলোর ওপর নিক্ষেপ করা হচ্ছে।