হত্যা মামলাকে ভিন্ন হতে নেয়ার অভিযোগ
সিলেটে নিয়োগ বাতিল হওয়া
জেলা প্রশাসক সেই এনামুল করিম ওএসডি
এমদাদুর রহমান চৌধুরী জিয়া ;এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন সমালোচনার মুখে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে বিতর্কিত কর্মকর্তা এনামুল করিমকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। ফালাও করে সংবাদ প্রকাশ পায় মিডিয়ায়।
উঠে আসে ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় মোবাইল কোট করতে গিয়ে রাস্তায় প্রকাশ্যে ব্যাংক কর্মকর্তাকে চড় ৃারার থাকবো ঘটনা। যে কারণে সে সময় বিব্রত হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ফেনীর এক সময়কার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিম ২০১৯ সালে নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।
মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে।






