আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

মৌলভীবাজারে কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের উত্তর বলে দিলেন শিক্ষকরা

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার হলে ঢুকে সোমবার সকালে পাইওনিয়ার কিন্ডার গার্ডেনের খোদ অধ্যক্ষ এবং দুই সহকারী শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে ও লিখে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আদমপুর এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের নিচ তলার ৬নং কক্ষে বাংলা পরীক্ষা চলাকালীন সময়ে পাইওনিয়ার কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ কারী আব্দুল লতিফ, শিক্ষিকা শারমীন আক্তার লিজা ও শিক্ষক রাহেল আহমদ পরীক্ষা কক্ষে ঢুকে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে উত্তর বলে দেন। এমনকি শিক্ষার্থীদের প্রশ্নে উত্তরও লেখে দিয়েছেন বলে তারা জানান। স্থানীয়রা জানান রোববারও হলে ঢুকে ওই শিক্ষকরা একই কায়দায় শিক্ষার্থীদের উত্তর বলে দিয়েছেন। এসময় উপস্থিত অভিবাবকরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেয়া হয়। এবিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সপেক্টর ও কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, লোকজন বলছে কিন্তু বাস্তবে কোন প্রমাণ নেই। ছবি গুলোকি মিথ্যা এমন প্রশ্ন করলে তিনি আর কোনো উত্তর দিতে পারেননি। ক্যাপশনঃ কমলগঞ্জ উপজেলার এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কক্ষে ঢুকে শিক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছেন শিক্ষিকা শারমীন আক্তার লিজা-১। ক্যাপশনঃ কমলগঞ্জ উপজেলার এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কক্ষে ঢুকে শিক্ষার্থীদের উত্তর লিখে দিচ্ছেন শিক্ষক রাহেল আহমদ।