আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap «» মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসার দুআ মাহফিল

কমলগঞ্জে পতনঊষারে দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

দুরুদ আহমেদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণকার ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের নিত্যানন্দ জুয়েলার্স এর সত্ত্বাধিকারী নিত্যানন্দ বনিক (৬৫) নিজ দোকানগৃহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন। পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু নিত্যানন্দ তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর অনেক ঋণ রয়েছে, পাশাপাশি দীর্ঘ ১৪ বছর ধরে একটি ছেলেকে খোঁজে পাচ্ছেন না। এই মানসিক চাপে হয়তো আত্মহত্যা করতে পারেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম জানান, গলায় দড়ি লাগানো অবস্থায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যানন্দ বনিক (৬৫) কে পাওয়া যায়। নিহত লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।