আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন ১০ ডিসেম্বর

অনলাইন মিডিয়া ফোরামের এর উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হতে যাচ্ছে “জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন”।
গত বছর একই দিনে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলা ক্লিকের উদ্যোগে বাংলাদেশের প্রথম জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলেএ ব্যাপারে উদ্যোক্তাদের পক্ষ থেকে এসএম মাসুম ‘নিউজ অর্গান টুয়েন্টি ফোর’কে বলেন, এবার ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন । অনলাইন গনমাধ্যম সংবাদপত্র জগতে বিশেষ স্হান দখল করে আছে। সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে অনলাইন গনমাধ্যম সর্বাগ্রে রয়েছে।র্বতমান সরকারের সময় উপযোগী সিদ্ধান্তের কারণে এর ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু অনলাইন গনমাধ্যমের সমস্যার অন্ত নাই। আশা করি এ সন্মেলনের মাধ্যমে সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় উঠে আসবে উপকৃত হবে বাংলাদেশ ও সাংবাদিকতা। সম্মেলনে সারাদেশের গুরুত্বপূর্ণ অনলাইন মিডিয়ার সম্পাদক /প্রকাশকগন অংশগ্রহন করবেন।