আজ-  ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে পরিবার সদস্যদের শান্তনা জানাতে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে পরিবার সদস্যদের শান্তনা জানাতে পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাড়িতে ছুটে আসেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। তিনি রোববার বিকাল সাড়ে ৪ টায় পশ্চিম কুমড়াকাপন গ্রামে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে এসে তার পরিবার সদস্যদের সাথে দেখা করে তাদের শান্তনা জানান। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে তিনি গভীর শোকপ্রকাশ করে শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের অবদান দেশবাসী কোনদিন ভূলবে না। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন বীরসেনানীকে হারালো। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কোনদিন পূরণ হওয়ার নয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাসিন্দা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল গত ২৫ নভেম্বর রাত ১ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। শনিবার দুপুর পৌনে ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।