আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

জুড়ীতে সহকারি কমিশনার (ভূমি) না থাকায় বিপাকে ভূমি মালিকেরা

জুড়ী, প্রতিনিধি (মৌলভীবাজার)ঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দীর্ঘ আড়াই মাস থেকে এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) পদটি শূণ্য রয়েছে। যার ফলে, এ দীর্ঘ সময়ে জায়গা জমির নামজারি সময়মতো করতে না পেরে বিপাকে পড়েছেন অত্রাঞ্চলের ভূমি মালিকরা। জানা গেছে, বিগত চলতি বছরের ২২ জানুয়ারী বর্ণালী পাল এসিল্যান্ড সহকারি কমিশনার (ভূমি) পদে জুড়ী উপজেলায় যোগদান করেন। গত ০৪ সেপ্টেম্বর সরকারের সংশ্লিষ্ট বিভাগ তাকে শিক্ষা বৃত্তি(শিক্ষনবিশ) হিসেবে বিদেশে পাঠিয়ে দেন। এর পর থেকে উক্ত পদটি শূণ্য হয়ে পড়ে। এ শূণ্য পদে অদ্যাবধি কোন এসিল্যন্ড নিয়োগ না দেয়ায় ভূমি মালিকদের জায়গা জমি নামজারি করতে জটিলতা দেখা দেয়। জুড়ী উপজেলা দলিল লেখকরা জানান, দীর্ঘদিন এসিল্যান্ড স্যারের পদটি শূণ্য থাকায় ভূমি মালিকরা জায়গা জমি নামজারী করার জন্য দলিলসহ অন্যান্য কাগজপত্রাদি অফিসে জমা দিতে থাকেন। বর্তমানে ইউএনও স্যার উক্ত পদের ভারপ্রাপ্ত (অঃদাঃ)পালন করছেন। ইউএনও স্যার তাঁর স্বপদের দায়িত্ব পালন করে এসিল্যন্ডের (অঃদাঃ) পালনে বেশ সময় দিতে পারেন না। ফলে, নামজারির কাজও বিলম্বে হচ্ছে। ভূমি মালিকদের প্রয়োজনীয় ফাইল অত্র অফিসে জমে বিরাট স্তুপে পরিণত হয়েছে। এব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চক্র বণিক জানান, এসিল্যান্ড পদটি শূণ্য হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়টি অবহিত করিয়েছি। আশা করা যায়, শিগ্রই এ পদটি পূরণ হয়ে যাবে। এর পূর্ব পর্যন্ত প্রকৃত ভূমি মালিকদের নামজারির কাজ চালিয়ে যাচ্ছি।