আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এস,কে সিনহার উন্নয়ন কাজ পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তিলকপুরস্থ গ্রামের বাড়ির সম্মুখে ভারতীয় অর্থায়নে একটি সার্বজনিন পূজা মন্ডপের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন ও মণিপুরী থিয়েটারের নট মন্ডব (স্টুডিও) নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার অনিন্দা ব্যানার্জি। মঙ্গলবার বিকাল চারটায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর ও আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ পরিদর্শন হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের অর্থায়নে ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে তিলকপুর গ্রামে সার্বজনিন পূজা মন্ডব নির্মিত হচ্ছে। এ কাজের অগ্রগতি পরিদর্শনে মঙ্গলবার বিকালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার অনিন্দা ব্যানার্জি কমলগঞ্জে আসেন। পরে বিকাল সোয়া চারটায় তিনি আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে মণিপুরী খিয়েটারের নট মন্ডবের জন্য আধুনিক স্টুডিও নির্মাণের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন। এসময় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সাথে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
তিলকপুর সার্বজনিন পূজা কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক স্বপন কুমার সিংহ ও মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও নাট্যকার শুভাশীস সিনহা সমীর ভারতীয় ডেপুটি হাই কমিশনারের পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মূলত ভারতীয় অর্থায়নে যে পুজা মন্ডপ হচ্ছে সে কাজের অগ্রগতি পরিদর্শনে ও আগামীতে ঘোড়ামারা গ্রামে মণিপুরী থিয়েটারের জন্য আধুনিক একটি স্টুডিও নির্মাণ করা হবে সে স্থানটিও পরিদর্শনে আসেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার।