আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

দুনিয়ার মজদুর এক হও হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন

রেজিঃ নং চট্টঃ ২৭৬৮
৯ নং আমেনা ম্যানশন, শায়েস্তানগর, হবিগঞ্জ
তারিখ ঃ ২৯/১১/২০১৭
শ্রীমঙ্গলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে ইটভাটা মালিক শ্রমিক নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক সাপ্তাহিক ছুটি, পরিচয়পত্র প্রদান ও হাজিরাখাতা চালুর সিদ্ধান্ত
শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি ও হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর প্রতিনিধিদের নিয়ে এক অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে হবিগঞ্জ জেলার সকল ইটভাটায় আগামী এক মাসের মধ্যে স্থায়ী কর্মচারীদের পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি কার্যকর ও হাজিরা খাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আবেদনের প্রেক্ষিতে ২৮ নভেম্বর বিকেল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জনাব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি জসাব মোঃ মোতাবিব্বর হোসেন ও হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান মাসুম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী-মহাপরিদর্শক(স্বাস্থ্য) জনাব ডা. ম. তানভীর বিন তৈয়ব, শ্রম পরিদর্শক(সাঃ) মোঃ জালাল খান, শ্রম পরিদর্শক(সাঃ) উজ্জল দেব, শ্রম পরিদর্শক(সাঃ) মোঃ মোফাকখারুর আলম, শ্রম পরিদর্শক(সাঃ) জাহাঙ্গীর হোসাইন, হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সেক্রেটারী মাওঃ কতুবউদ্দিন, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর সহ-সভাপতি মীর জামীলুন্নবী ফয়সাল, হোছাইন মোঃ শামীম, মোঃ আব্দুল লতিফ প্রমূখ। সভায় মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

বার্তাপ্রেরক

(সিদ্দিকুর রহমান মাসুম)
সভাপতি
হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন
রেজিঃ নং চট্টঃ ২৭৬৮