আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জের লাউয়াছড়ায় নান্দনিক “শতাব্দীর স্মারক” গেইটের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
দক্ষিন এশিয়ার অন্যতম রেইন ফরেষ্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে নিমির্ত হলো প্রাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক ফটক। দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে লাউয়াছড়ার মুল প্রবেশ মুখে বনের প্রাণী সম্বলিত “শতাব্দীর স্মারক” নামে প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়। বৃহষ্পতিবার বিকাল ৪টায় আনুষ্টানিকভাবে নির্মিত প্রধান ফটকের “শতাব্দীর স্মারক” গেইটটি ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী) তবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দেক আলী, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর হান্নান, সিএমসির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির অর্থায়নে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে শতাব্দীর স্মারক গেইটটি নির্মিত হয়।