আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

ইরাকের মিলিশিয়া দল গুলো ভেঙ্গে দেওয়ার আহবান জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট

ফ্রান্স থেকে আব্দুল মুহিব
:

ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) সহ সব মিলিশিয়া গোষ্ঠীকে ভেঙ্গে দিতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২ ডিসেম্বর) প্যারিসে ইরাকি কুর্দি নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান ম্যাক্রোঁ। তবে, ইরাকি প্রধানমন্ত্রী এ আহ্বানের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানালেও ম্যাক্রোঁ ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ করছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। 

শনিবার, কুর্দিস্তানের প্রধানমন্ত্রী নাচিরভান বারজানি এবং উপ প্রধানমন্ত্রী কুবাদ তালাবানির সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। ইরাক থেকে কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে ২৫ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হওয়ার পর এটিই কুর্দি নেতাদের প্রথম আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের বৈঠক। গণভোটের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দুজনই ইরাক সফর করলেও তারা কুর্দিস্তানে যাননি। কেবল বাগদাদের কর্মকর্তাদের সঙ্গেই দেখা করেছেন তারা।

রয়টার্স জানায়, ইরাকি কুর্দি নেতাদের সঙ্গে বৈঠকের পর প্যারিসে একটি সংবাদ সম্মেলন করেন ম্যাক্রোঁ। সেসময় তিনি বলেন, ‘কয়েক বছর আগে ইরাকে প্রতিষ্ঠিত হওয়া পপুলার মোবিলাইজেশন গোষ্ঠীটিকে ধীরে ধীরে নিরস্ত্র করতে হবে এবং সকল মিলিশিয়াকে ধীরে ধীরে ভেঙে দিতে হবে।’

রয়টার্স জানায়, ওই মন্তব্যের পর বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, টেলিফোনে ম্যাক্রোঁর সঙ্গে আবাদির কথা হয়েছে এবং ফরাসি প্রেসিডেন্ট ঐক্যবদ্ধ ইরাকের প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেছেন। তবে ম্যাক্রোঁ মিলিশিয়া গোষ্ঠীগুলো ভেঙে দেওয়ার কথা বলেছেন কিনা তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সাবেক ইরাকি প্রধানমন্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট নুরি মালিকিও একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ক্ষোভ জানিয়ে তিনি লিখেছেন, ‘ফ্রান্সের এ অবস্থান পুরোপুরি অগ্রহণযোগ্য। এটি ইরাকের সার্বভৌমত্ব ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর।’

উল্লেখ্য, কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট (কেআরজি) কর্তৃপক্ষের দাবি আরব শিয়া মিলিশিয়া গোষ্ঠী পিএমএফ ইরাকের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সম্মিলিত বসবাসের অঞ্চলগুলোতে নিপীড়ন চালিয়ে থাকে। তবে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সরকার তা স্বীকার করে না। যদিও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে শতকরা ৯৩ ভাগ মানুষ। তবে কেন্দ্রীয় সরকার এই ফলাফল প্রত্যাখ্যান করে।