আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

কবিতা নূরে মুহাম্মদ এলেন আজ

“মনাক্কা নাছিম”

ঘোর তমসায় আলোক নিয়ে
ধরায় এলেন শেষ নবী
ঈদে মিলাদুন্নবীতে জাগলো
ন্যায়ের পেশ রবি।

কামলিওয়ালার আগমনে
নূরের সাজে হেরা আজ
মুহাম্মদের তনু কলব
নূরের খাঁজে ঘেরা আজ।

মা আমেনার কোলটা জুড়ে
শেষ নবীজির খেলারে
ইয়া -হাবিবি -জপলো ভুবন
রহমতেরই মেলারে।

আল আমিনের পোশাক গায়ে
সাথে নূরের তাজ পরে
খোদার শানে ধরায় এলেন
কামলিওয়ালা -আজ -ওরে।