আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কবিতা বীর বাঙালীর থাবা

((((মনাক্কা নাছিম))))

বাংলাদেশের মুক্ত ভূমি
খরিদ করা রক্তে রে
মুক্তিকামী মানুষ যারা
ধরছিলো হাল শক্তে”রে ।

কিন্তু যারা ছিলো তখন
পাকিস্তানি পা চাটা
রুদ্ধ পথের ঝোপ ঝাড়েতে
চলায় ছিলো তা কাঁটা।

শয়তানিতে বুদ্ধি তাদের
তুল্য ছিলো রাজ আকার
সেই সুবাদে নামের খেতাব
শত্রুদেশের রাজাকার।

মিলিটারি লেলিয়ে দিয়ে
স্ব- জাতিরে করতে নাশ
গাদ্দারিতে দেশ বিকানোর
বুদ্ধি তারা করলো চাষ।

বীর বাঙালির থাবায় তখন
মুঠোয় এলো শত্রু দল
বিজয় কেতন মুছলো তখন
সব হারাদের অশ্রুজল।