আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু জমিতে আহত-১ by

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সদর ইউনিয়নের বড়কাপন গ্রামে একটি যাত্রীবাহী টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানী জমিতে উল্টে যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করা হয়। এসময় ১জন আহত হন। রবিবার(৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বড়কাপন এলাকার জালালীয়া মাদ্রাসার পাশে এই দুর্ঘটনা ঘটে। জানাযায়, সড়কে চলার সময় হঠাৎ যাত্রীবাহী ওই টেম্পুর একটি চাকার হাওয়া চলে যাওয়াতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে টেম্পুটি সড়ক থেকে পাশের ধানী জমিতে আছড়ে পড়ে। ঐইসময় উপস্থিত স্থানীয়রা দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করেন। ঘটনারসত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই নিরঞ্জন তালুকদার বলেন, এই ঘটনায় একজন মহিলার নাক দিয়ে কিছুটা রক্ত বের হয়েছে। তবে বড় ধরনের কোন হতাহত হয়নি।