আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবার ২৭তম বিনামুল্যে চক্ষু চিকিৎসা অপরেশন ও ল্যান্স সংযোজন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর অর্থায়নে ও জাতীয় অন্ধ কন্যাণ সমিতি মৌলভীবাজারের সহযোগিতায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা আজ (৩ ডিসেম্বর) রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়।
কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। অনুষ্টানে উপস্থিত ছিলেন চক্ষু শিবির পরিচালনা কমিটির সভাপতি এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব সফি আলম ইউনুছ, বি এন এস বি সাধারণ সম্পাদক মোছাহিক আহমদ, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুকিম উদ্দিন, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ ব´, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহিদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম রিপন, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাক আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রির্পোটার মুক্তাদির হোসেন, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সুমন আহমদ, জাতীয় অর্থকাল পত্রিকার মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রির্পোটার ইউসুফ আহমদ ইমন, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মুহাইমিন মাহিন প্রমুখ।
এছাড়াও অনুষ্টানে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রæপের সদস্য বৃন্দ, ব্রাইট কুলাউড়াসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা চোখের ছানি রোগীকে বাছাই করে এ সব বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উপজেলার দুস্থ্য চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেওয়া হচ্ছে।