≠
প্রধান প্রতিবেদক/ নগর সম্পাদক/ বার্তা সম্পাদক/ ব্যুরো প্রধান
বিষয়: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৭ উপলক্ষে টিআইবি আয়োজিত ‘দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ’ অনুষ্ঠানে প্রতিবেদক, ফটো সাংবাদিক/ক্যামেরা ইউনিট প্রেরণ প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর শুভেচ্ছা।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৭ উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার, সকাল ১১:০০টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে (ঢাকা বিশ^বিদ্যালয়) ‘দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের তরুণ সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
অনুষ্ঠানের তারিখ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
সময়: সকাল ১১:০০টা
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ^বিদ্যালয়
উক্ত সংবাদ সম্মেলনে সংবাদ/চিত্র সংগ্রহ এবং প্রকাশ/স¤প্রচারের জন্য রিপোর্টার ও ফটো সাংবাদিক/ক্যামেরা ইউনিট প্রেরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
টিআইবি’র প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
ড. রিজওয়ান-উল-আলম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩০৬৫০১২






