দীপ্তনিউজ ডট কম
মৌলভীবাজার শমশেরনগর সাংবাদিক ও মানবাধিকারকর্মি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরীর পিতা মোঃ আব্দুল বারী চৌধুরী(এ বি চৌধুরী) সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২রা ডিসেম্বর (শনিবার) এ উপলক্ষে মরহুমের শমশেরনগর লামাবাজারস্থিত মমতাজ মহল বাসভবনে পারিবারিক উদ্যোগ-আয়োজনে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গুনগ্রাহীগণ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ এবং মরহুম আব্দুল বারী চৌধুরী সাহেবের জন্য দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।






