আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি ঊদযাপন

মোহাম্মদ আব্দুল মুহিব;ফ্রান্স:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ এ উপলক্ষে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় । রবিবার ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে দিনব্যাপী আয়োজন এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও দূতাবাসের কর্মকর্তারা ।পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা , ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন, ও শিশুকিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে ও দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি হযরত আলী খান এর পরিচালনায় এসময় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন সহ ফ্রান্স আওয়ামীলীগ এর নেতারা ঊপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন ‘এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেল৷ এটা শুধু ভাষণের স্বীকৃতি নয়, দেশের জন্যও এক বড় স্বীকৃতি৷ এখন এটাকে আরো ছড়িয়ে দিতে হবে৷ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা ছিলেন৷ অতিথে অনেকবার বঙ্গবন্ধুর ভাষণ অ্যাকাডেমিক স্বীকৃতি পেলেও এবার পেলো আন্তর্জাতিক স্বীকৃতি৷এসময় তিনি ইউনেস্কো সাবেক ডিরেক্টর জেনারেল ইরিনা বাকুবাকে ধন্যবাদ জানান ।

পরে দূতাবাসের সচিব ফারহানা চৌধুরীর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে কবিতায় স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে ।