আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ১০৫ বোতল ফিন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জে প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বড়চেগ গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিযার বাড়িতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫- ডি ধারায় একটি মামলা হলে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, শফিক মিয়া দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতেই মাদক ব্যবসা করছিল। মাদক সেবনকারীরা তার বাড়িতে এসে ফেন্সিডিল ক্রয় করে নিত। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই চম্পক ধাম বলেন, মামলায় গ্রেফতার হওয়া শফিক মিয়ার নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী দেখানো হয়। তিনি আরও বলেন, যেহেতু নিজ বাড়িতে এবাবে মাদত ব্যবসা করছিল ধারনা করা হচ্ছে এ ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদকালে আরও নাম পেলে তাদের আসামী করা হবে।