আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

দু’দিনের বৃষ্টিপাতে কমলগঞ্জে ধান, আলুসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

দুই দিনের টানা বৃষ্টিপাতে ধান, আলুসহ শীতকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। নিম্মচাপের কারনে গত শুক্রবার রাত থেকে কমলগঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকায় অসময়ে বৃষ্টিপাত শুরু হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর আমন ফসলের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৭ হাজার ২শ’ হেক্টর। ইতিমধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। তাছাড়া প্রায় সতেরশ’ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদ হয়েছে। তবে বৃষ্টিপাতের কারনে কাটা ধান ও শুকানোর জন্য অপেক্ষমান ধান এবং আলু সহ শীতকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। কৃষকরা বলেন, এবছর বৃষ্টিপাত, বন্যা আর জলাবদ্ধতায় গত বোরো, আউশ ক্ষেতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমন ফসল ঘরে তোলার এই অসময়ে বৃষ্টিপাতের ফলে জমিতে থাকা ধান গাছ মাটিতে শুয়ে পড়ছে। নিচু জমিতে পানি জমায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া ধান কাটার পর মাড়াই দেয়া ও সিদ্ধ করা ধান ঘরে থাকায় সেগুলোতেও দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা আরও বলেন, টানা বৃষ্টিতে রোপিত আলুর মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। অন্যদিকে টমেটো, ফরাস, সরিষা, পুঁইশাক, লাল শাক, লাই শাক সহ শীতকালীন শাক-সবজিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার বার ফসল ও সবজি ক্ষেতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ বলেন, এখন শুষ্ক মৌসুমে নি¤œচাপ জনিত কারনে দু’দিনের টানা বৃষ্টিপাতে কৃষকদের কিছু আমন ধান ও কিছু শাক-সবজি ক্ষতিগ্রস্ত হবে। তবে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরিভাবে নিরূপন করা সম্ভব হয়নি।