আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

“প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

ডিসেম্বর ১০. ২০১৭ খ্রি.
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তানগর, কামড়াপুর, বাইপাস রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ১. মাংসের দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করার দায়ে সোহেল মিয়ার মাংসের দোকানকে ২,৫০০ টাকা , ২. একই অপরাধে আলাই মিয়ার মাংসের দোকানকে ২,৫০০ টাকা, ৩. মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে জি এন ফার্মেসীকে ২,০০০টাকা, ৪. যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, খাদ্যপন্যে রং দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেসে, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপন্য তৈরি করার অপরাধে বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টুরীকে ১৫,০০০/- টাকাসহ সর্ব মোট ২২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগীতায় ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ফোর্স।

১০/১২/২০১৭
(মোঃ আল-আমিন)
সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব)
হবিগঞ্জ জেলা কার্যালয়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ।