আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

মৌলভীবাজার চাতলাপুর চা বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে নিজের বসত ঘরের সামনের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। গাছের সাথে লাশ দেখে ঘটনাটি রহস্যজনক বলে সাধারন চা শ্রমিকদের ধারনা। শনিবার দিবাগত রাত দুইটায় চাতলাপুর চা বাগানের বেগুন টিলা শ্রমিক বস্তির নিজ বসত বাড়ির একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার হয়।
চাতলাপুর চা বাগান সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে বেগুন টিলা শ্রমিক বস্তির চা শ্রমিক ধনা হৃধনের মেয়ে কান্তি হৃধন (১৫) বাড়িতে ছিল না। মেয়েকে ঘরে না পেয়ে নিজেদের বসত বাড়ির সামনের একটি চালতা গাছে গায়ের ওড়না নিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওযা যায়। সে শরীফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ছাত্রী কান্তি হৃধনের বাবা ধনা হৃধন বলেন, চালতা গাছের কান্ডের একটু উপরে ওড়না দিয়ে বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তবে তার দুই হাটু ও পা মাটির সাথে লাগানো ছিল। বিষয়টি রহস্যজনক বলে মনে হয়।
খবর পেয়ে কুলাউড়া থানার এস আই সনাক কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার দুপুরে ঘটনাস্থল থেকে সুরতহাল তৈরীর পর লাশ উদ্ধার করে। এসআই সনাক কান্তি দাশ বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে ছাত্রীটি আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত ছাড়া আসল তথ্য পাওযা যাবে না।
চাতলাপুর চ াবাগান পঞ্চাযেত সভাপতি মাখন বাউরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেভাবে লাশটি গাছের সাথে ছিল তাকে মৃত্যু নিয়ে সন্দেহ থাকে। আর এ ঘটনার পর চা বাগানে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।