আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

দীর্ঘ ১২ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সোমবার বিকাল ৪টায় মুন্সিবাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কমনগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদসহ ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ।
মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহেদুল হক ও আবুল কালামের যৌথ পরিচালায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিদ্দেক আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল ও শায়েক আহমেদ।