আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে সরকারি উদ্যোগের দেড়শত ল্যাপটপ বিতরণ

এস এ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, দীপ্ত নিউজ : মৌলভীবাজারের

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সরকারি উদ্যোগের প্রায় দেড়শত(একশত ছিচল্লিশ)টি ল্যাপটপ পৃথকভাবে বিতরণ করা হয়েছে। সূত্রে, সোমবার সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল উপজেলা অডিটোরিয়ামে পিইডিপি-৩ (প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট) এর আওতায় উনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি উদ্যোগের এই ল্যাপটপ বিতরণ ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। অপরদিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা পৌনে দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আব্দুস শহীদ এমপি বাকি ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। উভয় অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ,প্রধান শিক্ষকগণ, স্কুল ম্যানাজিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

এর আগে বেলা সাড়ে বারোটায় কমলগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলার মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি (উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি) উপস্থিত ছিলেন। এতে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানবৃন্দ,সরকারি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।