আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

বড়দিন উপলক্ষে কমলগঞ্জে খাসিয়া পুঞ্জির চার্চে সরকারী অনুদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ও শ্রীমঙ্গলের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির চার্চে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় মাগুরছড়া খাসিয়া খাসিয়া পুঞ্জিতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি সুত্রে জানা যায়, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৯৩টি খ্রিস্টান চার্চে বড় দিন উপলক্ষে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যানের কার্যালয়ে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৩০ হাজার টাকা ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ২০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেড ম্যানের প্রতিনিধি সাজু মারিচিয়াং।