আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের সেভ চিলড্রেন কিশোর ও কিশোরীদের অনুষ্ঠান 

মৌলভীবাজার প্রতিনিধী

ন্যাশনাল চিলড্রেন টাস্ক’স ফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার শাখার ্আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার শাখার সহযোগিতায় শিশু-কিশোরদের নিয়ে কাজ করা আর্ন্তজাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন কিশোর ও কিশোরীদের নিয়ে জেলা পর্যায়ে ’’ডিষ্ট্রিক্ট এ্যাকাউন্টেবিলিটি সেশন’’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ডিসেম্বর) দৃপুরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাকঝমক পূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৪টি উপজেলার প্রায় ১৫০জন কিশোরী অংশ গ্রহন করে। এনসিটিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদিয়া ওয়াসিমা লিলি এর সভাপতিত্বে ও জান্নাতুল ফেরদৌস টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেদু ভৌমিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজিদ খাঁন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস, জেলা তথ্য অফিসার ইব্রাহীম সুমন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নিবাহী পরিচালক ম্যাক বাংলাদেশ এস এ হামিদ। বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি ডিরেক্টর আশিক ইকবাল, ইয়ুথ ভলেন্টিয়ার মোঃ জিল্লুর রহমান, রোমানা আক্তার ও জাহিদুল ইসলাম রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কিশোরীরা তাদের এলাকার পুষ্টি বিষয়ক সমস্যা তুলে ধরেন এবং কিশোরীরা তাদের বয়সন্ধিকালীন সময়ে সমস্যা পরিবারের আলোচনায় অংশগ্রহণ করতে না পারা এই বিষয়গুলো তুলে ধরে ।