আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কমলগঞ্জে এক রাতে চারটি ঘরের দরজা ভেঙে দুধর্ষ চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে চারটি ঘরের দরজা ভেঙে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার গভীর রাতে আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমানের উত্তরভাগস্থ বাড়ীতে বসতঘরের দরজা ভেঙে দুর্বত্তরা ২টি মোবাইল সেট, স্বর্ণালংকার, কাপড় চোপড় ও নগদ টাকা নিয়ে যায়। মুহিবুর রহমানের ছোট ভাই ছাত্রলীগ নেতা এম, মুহিতুর রহমান জানান, তিনি ফজরের নামাজ পড়তে ভোর রাতে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো ও দরজা খোলা দেখে সহোদরদের ডেকে তুলেন।
ঘরের মালিক মুহিবুর রহমান বলেন, এ দিন তিনি এলাকায় একটি দোয়া মাহফিলে গভীর রাত পর্যন্ত অবস্থান করছিলেন। তার ভগ্নিপতি হত্যা মামলার আসামী যারা এখনো গ্রেফতার হয়নি তারাই তাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার বাড়ীতে দরজা ভেঙে প্রবেশ করে তাকে না মারতে না পেরে এ ঘটনা ঘটাতে পারে।। স্থানীয় ইউপি সদস্য বসির বক্স জানান, এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।