আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জে ভারতীয় নিষিদ্ধ মদ সহ এক যুবক আটক

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ সহ এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গত সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সীমান্তবর্তী ইসালামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের চা শ্রমিক মন্ডল ছত্রীর ছেলে বাপন ছত্রী (১৮) কে ভারতীয় নিষিদ্ধ ইম্পেরিয়াল ব¬ু উইসকি ৪ বোতল ও ম্যাগডুয়েলস রাম ৬ বোতল সহ মোট ১০ বোতল ভারতীয় মদ স্কুল ব্যাগে বহনকালে রাজকান্দি এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এএস আই মোঃ তাফাজ্জুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ মদ বহন করার অপরাধে বাপন ছত্রীকে আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজার মুল্য অনুমানিক ৪ হাজার টাকা হবে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন বলেন, ভারতীয় নিষিদ্ধ ১০ বোতল মদ সহ বাপন ছত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক বাপন ছত্রীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।