আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জ থানার বিদায়ী ও নবাগত অফিসার ইনচার্জকে সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসানের অন্যত্র বদলী জনিত ও নবাগত অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম এর যোগদান উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়। গত সোমবার সন্ধ্যা ৬ টায় থানা ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম এর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম এর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুজ্জান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্ল¬া ভিক্টোরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: মঈনুদ্দিন আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম, শমশের নগর ফাঁড়ির নবাগত ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাইফুল ইসলাম, শাব্বির এলাহী, আসহাবুর ইসলাম শাওন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, কমলগঞ্জ থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথ, এএসআই মহসিন মিজু, পুলিশ সদস্য জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে শেষে বিদায়ী অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান ও নবাগত অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম-কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান ও কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।