দীপ্তনিউজ
মৌলভীবাজারঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় অভিযান পরিচালিয়ে। আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়ার জন্য বিসমিল্লাহ বেকারীকে (স্থানঃ তারাপাশা বাজার) ২ হা: টাকা. অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া এবং খাদ্যপন্যে ক্ষতিকর রং মিশানোর অপরাধে ঢাকা কুইং এন্ড বেকারী ফুড প্রোডাকসকে (স্থানঃ টেংরাবাজার ) ৫, হা: টাকাসহ মোট ৭ হা: টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।






