কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
যাতায়াত অসুবিধার কারণে দুর্গম এবং দুরবর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। এতে অনেকেই ঝড়ে পড়ে। ঝড়ে পড়া রোধ ও দুরবর্তী শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ মঙ্গলবার উপজেলার শমশেরনগর ইউনিয়নের দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ






