আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

মৌলভীবাজারে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

২ জানুয়ারী ২০১৮ ইং\ “নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ”এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল সোমবার ২রা জানুয়ারী ২০১৮ইং জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।

কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম বক্তব্য রাখেন মৌলভীবাজার সভার মেয়র ফজলুর রহমান,সমাজসেবার সহকারী পরিচালক আলী হায়দর ভুইয়া,সমাজসেবক সৈয়দ নওসের আলী খোকন,সাইফুর রহমান বাবুল সমাজসেবার ভ্রাতাভোগী সদস্য তোতা মিয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। #