আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে  জরিমানা

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৩ জানুয়ারি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অভিযান পরিচালনা করে। জুড়ী উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখা, নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা, ৫০ কেজি ওজনের চাউলের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাউল থাকাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৩,৫০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো দি জালালাবাদ ফার্মেসীকে ৭,০০০ টাকা, সাথী মসলা স্টোরকে ৩,৫০০ টাকা এবং আনুয়ার আলী এন্ড সন্সকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

সহযোগীতায় ছিলেন জুড়ী উপজেলার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জনাব মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।