আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার ৪ জানুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা, ৫০ কেজি ওজনের চাউলের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাউল থাকা গরুর মাংসে এবং মুরগির মাংসে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই করাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো মনাফ মিয়ার মাংসের দোকানকে ২,০০০ টাকা, ফোরকান মিয়ার মুরগীর দোকানকে ২,৫০০ টাকা, সাধু বিজ ঘরকে ১,০০০ টাকা এবং মোস্তাকিম খাদ্য ভান্ডারকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়। সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব আব্দুল হাই, উপজেলার ভেটেরিনারী সার্জন জনাব ডা. হাবিব আহম্মেদ, উপজেলার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জনাব মোঃ দুলাল মিয়া এবং কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।