আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জের মাষ্টার আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উত্তর গোপীনগর বায়তুল জামান জামে মসজিদ সংলগ্ন মাঠে মাষ্টার আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে শুক্রবার বিকেলে দু:স্থ লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু।
মাষ্টার আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল মালিক ফটিক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুর নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুন নুর মাষ্টার, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মো: আব্দুল আহাদ, অ্যাডভোকেট আলহাজ্ব তাজুল ইসলাম আহাদ, রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ (বাবুল), তরুণ সমাজসেবক সামছুজ্জামান চৌধুরী রাহেল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দু:স্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।