আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

টমেটো ক্ষেত পরিদর্শন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

 কমলগঞ্জে কৃষকদের সাথে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণের মতবিনিময় অনুষ্ঠিত
কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি’র নেতৃত্বে সংসদীয় কমিটির পাঁচজন সংসদ সদস্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টমেটো ক্ষেত পরিদর্শন শেষে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উত্তর তিলকপুর মাঠে মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিলকপুরের টমেটো ক্ষেত পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হন। দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণের সাথে স্থানীয় উপকারভোগী কৃষক, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, একেএম রেজাউল করিম তানসেন এমপি ও এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল হায়দার এনডিসি, কৃষক প্রতিনিধি ব্রজেন্দ্র সিংহ ও কৃষানী প্রতিনিধি সুজিতা সিনহা। এর আগে কমিটির সদস্যগণ তিলকপুর গ্রামের কৃষি বিভাগের ৫টি সবজির প্রর্দশনীর প্লট পরিদর্শন করেন। মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুৃষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা কৃষি অফিসার মো: শামসুদ্দিন আহমদসহ কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপজেলায় হিমাগার স্থাপন, টমেটো সংরক্ষণের ব্যাবস্থাকরন, ভারত থেকে টমেটো আমদানী বন্ধ করা, কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কোর্স টোর ও লাঘাটা খাল খনন করার পাশাপাশি পরিকল্পিত পরিকল্পনা প্রণয়ন করে উপজেলার কৃষি-অর্থনীতির উন্নয়নে সহযোগিতা করার জন্য দাবী জানান।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি’র মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে টমেটো ক্ষেত পরিদর্শনকালে মতবিনিময় সভায় বলেন, সিলেট অঞ্চল এক সময় প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। তখন কৃষি কাজ হতো না। কৃষকের জমি পতিত থাকতো। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করছে। এজন্য কৃষি বিভাগ, প্রশাসন সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের পাশে আছেন। তিনি আরও বলেন, কমলগঞ্জের কৃষকরা সারা বছর নিজেরা টমেটো খাচ্ছেন ও দেশের মানুষকে টমেটো খাওয়াচ্ছেন। আগে মৌসুম ভিত্তিক সবজি পাওয়া গেলেও এখন বার মাসে টমেটো, শিম, গাজর পাওয়া যাচ্ছে। এর অবদান দেশের কৃষক সাধারণের ও সরকারের উৎসাহ। তিনি আরও বলেন, সরকার গবেষণার মধ্যদিয়ে দেশকে পরিচালনা করছে। এসময় স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি বলেন, আপনাদের এই দাবীগুলো আমরা সংসদীয় সভায় কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাবো।
কমলগঞ্জে কৃষি উৎপাদনের অভুর্তপূর্ব সাফল্যেও কথা তুলে ধরে স্বাগতিক বক্তব্যে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. শাহজাহান বলেন, এখানে বার মাস টমেটো উৎপাদন হয় এবং বছওে ১০ থেকে ১২ কোটি টাকার টমেটো উৎপাদন হয়।