আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে জেলা আওয়ামীলীগ গনতন্ত্র রক্ষা দিবস পালিত

আলাল আহমদ মৌলভীবাজারে ; মৌলভীবাজারে পৃথকভাবে গনতন্ত্র রক্ষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগ আলাদা মিছিল করেছে।

শুক্রবার বিকেলে শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগ একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হুসনে আরা ওয়াহিদ,আজমল হোসেন, ফজলুর রহমান,রাধাপদদেব সজল, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।

এদিকে বিকেলে দিবসটি পালন উপলক্ষে সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আলাদা মিছিল বের করেছে। মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।