আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

মৌলভীবাজারে জেলা আওয়ামীলীগ গনতন্ত্র রক্ষা দিবস পালিত

আলাল আহমদ মৌলভীবাজার ;

মৌলভীবাজারে পৃথকভাবে গনতন্ত্র রক্ষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগ আলাদা মিছিল করেছে।

শুক্রবার বিকেলে শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগ একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হুসনে আরা ওয়াহিদ,আজমল হোসেন, ফজলুর রহমান,রাধাপদদেব সজল, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।

এদিকে বিকেলে দিবসটি পালন উপলক্ষে সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আলাদা মিছিল বের করেছে। মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। মিছিলটি বেরীরপাড় পয়েন্ট থেকে শুরু করে পশ্চিমবাজার এসে শেষ হয়।