আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

ফ্রান্সে সাপ্তাহিক সংলাপের অষ্টম বর্ষপূর্তি পালন 

♣মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় জানিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক সংলাপ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পাঠক সংগঠন ফ্রান্স অনলাইন সংলাপ পাঠকমেলার উদ্যোগে রোববার অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত ক্যাথসিমার অভিজাত হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা,ফ্রান্সের সাংস্কৃতিক কর্মীদের সাথে আড্ডা,কেককাটা।
পাঠক সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় ও সোমা দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ,সাংবাদিক অধ্যাপক অপু আলম,ফ্রান্স বিএনপি’র সহ সভাপতি শাহেদ আলী,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ খালেদ আলী,খয়রুল আমিন খসরু,সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন,বিকশিত নারী সংগঠনের সভানেত্রী তৌফিকা শাহেদ,ফ্রান্স ছাত্রলীগ সভাপতি এম আশরাফুর রহমান,জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের সভাপতি শামিমা আক্তার রুবি,ফ্রান্স অনলাইন সংলাপ পাঠকমেলার সহ সভাপতি মইনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক কয়সর হোসেন, কার্যকরী কমিটির সদস্য ফয়সল আহমেদসহ অন্যান্যরা।
পরে অতিথিদের সাথে নিয়ে সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটেন।
এ সময় বক্তারা প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সংলাপে প্রতিবেদনের দাবী জানান।